ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে কাল প্রাণিপ্রেমীদের মিলনমেলা ও অসহায় প্রাণীদের আহার কর্মসূচি।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 141 শেয়ার

রাতুল আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ

 

গোপালগঞ্জে রাস্তার অসহায় ও বিপদগ্রস্ত প্রাণীদের সেবায় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রাণিপ্রেমী সংগঠন Bangladesh Feline Welfare (BFW)-এর শাখা “Animal’s Rescue Team Gopalganj”। আগামীকাল ২০শে ডিসেম্বর (শনিবার) পুরো গোপালগঞ্জ শহরজুড়ে রাস্তার প্রাণীদের খাবার বিতরণ এবং প্রাণিপ্রেমীদের নিয়ে এক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি সুমাইয়া পারভীন বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রাণীদের খাওয়ানো নয়, বরং মানুষের মনে প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জাগিয়ে তোলা। এই মিলনমেলার মাধ্যমে আমরা জেলার সকল প্রাণিপ্রেমীদের এক সুতোয় বাঁধতে চাই।”

সাধারণ সম্পাদক লিজা হাসান জানান, “রাস্তার প্রাণীরা আমাদের সমাজেরই অংশ। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীকালকের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের একটি ক্ষুদ্র সূচনা মাত্র।”

সংগঠনটির প্রতিষ্ঠাতা বাপ্পি ফকির বলেন, “বিপদগ্রস্ত প্রাণীদের সেবা করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন যা সাধারণ মানুষের ভালোবাসায় এবং ডোনেশনে পরিচালিত হয়। তাই আমি সমাজের সর্বস্তরের মানুষকে আমাদের এই মানবিক কাজে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই। আমাদের কর্মসূচি আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হবে। আমরা পুরো গোপালগঞ্জ শহরজুড়ে—অলিগলি, খেলার মাঠ, কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তার প্রতিটি প্রান্তে পৌঁছে যাবো এবং বিপদগ্রস্ত প্রাণীদের আহার ও সেবা দেব। আপাতত আমরা একটি জেলা নিয়ে কাজ শুরু করলেও, আমাদের স্বপ্ন হলো পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি অসহায় প্রাণীর জন্য কাজ করা ইনশাআল্লাহ। আমাদের সদস্যদের একতা ও পরিশ্রমই এই লক্ষ্য পূরণের মূল শক্তি।”

কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি উপস্থিত থাকবেন সংগঠনের একঝাঁক উদ্যমী সদস্য এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাণিপ্রেমীবৃন্দ। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিটি একটি সার্থক ও ফলপ্রসূ আয়োজনে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরে এই কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪