ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পুঠিয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার নাঈমুল হাছান

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 9 শেয়ার

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার

 

​রাজশাহী জেলার পুঠিয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান। বুধবার (১৭ জুন ২০২৬) থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সকল রেজিস্টারপত্র ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেন। এ সময় সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করা, মামলার দ্রুত নিষ্পত্তিসহ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শক্তিশালী রাখার লক্ষ্যে তিনি দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল ও পুঠিয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ খালেদ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপারের এই সফর ও দিক-নির্দেশনা পুঠিয়া থানার কর্মতৎপরতাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪