পুঠিয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার নাঈমুল হাছান
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৬
আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার পুঠিয়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান। বুধবার (১৭ জুন ২০২৬) থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সকল রেজিস্টারপত্র ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেন। এ সময় সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করা, মামলার দ্রুত নিষ্পত্তিসহ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শক্তিশালী রাখার লক্ষ্যে তিনি দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল ও পুঠিয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ খালেদ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপারের এই সফর ও দিক-নির্দেশনা পুঠিয়া থানার কর্মতৎপরতাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

