ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই বেকারত্ব: এক নীরব মহামারীর আখ্যান ও কাঠামোগত সংকট

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 38 শেয়ার

আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি

 

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের মাসব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) কাতারের রাজধানী দোহার আমান উল্লাহ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন।
সদস্য সংগ্রহ উপ-পরিষদের আহ্বায়ক হোসেন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সালেহ আহমেদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য সংগ্রহ উপ-পরিষদের প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফ হোসেন লিমন,সদস্য সংগ্রহ উপপরিষদের যুগ্ম সদস্য সচিব আমিন রফিক, সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোহাম্মদ ইলিয়াছ, (রাজশাহী বিভাগ) মোহাম্মদ বকুল, (খুলনা বিভাগ) সোহাগ জোয়ার্দ্দার, (ময়মনসিংহ বিভাগ) পাপ্পু তালুকদার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ সংগঠনের আট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে মাসব্যাপী সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংস্থার নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির মাধ্যমে কাতারে অবস্থানরত আরও বেশি সংখ্যক বাংলাদেশিকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে প্রবাসী কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪