ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 5 শেয়ার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ,নোয়াখালী

 

 

​নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের ঘটনায় তিন বহিরাগত যুবককে আটক এবং জড়িত দুই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগতদের সন্দেহজনক উপস্থিতি ও ছাত্রীদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। আটককৃতরা হলো—চাঁদপুর গ্রামের মেহেদী হাসান দুলাল (১৭), আবু ইউছুপ ফাহিম (১৮) ও মাসুদুল ইসলাম (১৮)। একই ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অষ্টম শ্রেণির ছাত্রী মমিতা ইসলাম ও সুমাইয়া আক্তার প্রীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা আপসহীন এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেনবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” এদিকে এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি উঠেছে। সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪