ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 40 শেয়ার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ ( ওয়াইডিএসবি) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন। ওয়াইডিএসবি’র নির্বাহী পরিচালক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা ও নীতি নির্ধারণী অফিসার অন্নিতা তঞ্চঙ্গ্যা,ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুইসাইন মারমা,দিলু আরা বেগম, হেডম্যান বিমলী চাকমা, সুনিক জ্যোতি তালুকদার, মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, কল্প কার্বারী, ববিতা চাকমা, লাইন্সম্যান সাগর চাকমা প্রমূখ।

 

​সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি, তীব্র পানি সংকট, ভূমিধস এবং কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। পাহাড়ি অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার আহ্বান জানান তারা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া এবং ব্যক্তি ও পরিবার ভিত্তিক সবাই এগিয়ে আসার আহবান করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪