ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 6 শেয়ার

সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি

 

​খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কলেজ ও থানা কমিটির যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কাউন্সিল কার্যক্রম শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি দীঘিনালা থানা কমিটির সভাপতি বিবেক চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা ও প্রীতিলতা চাকমা। এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সভাপতি সুজন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক মায়া চৌধুরী, যুব সমিতির থানা সাংগঠনিক সম্পাদক রহেল চাকমা, ৩নং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেস চাকমা ও ২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সুদর্শন চাকমা বলেন, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই পাহাড়ে স্থায়ী শান্তি ফিরে আসা সম্ভব। তিনি শান্তিচুক্তিকে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশ দেন। তার মতে, নতুন নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টাই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে গতিশীল করবে এবং পাহাড়ে শান্তির ধারাকে সুসংহত করবে।
​কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। কুজেন্দ্র মল্লিকা কলেজ শাখায় রুবেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক ও সতেচ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ শাখায় সুশীল চাকমাকে সভাপতি, পূর্ণ চাকমাকে সাধারণ সম্পাদক ও পূর্ণ লক্ষণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এছাড়া দীঘিনালা থানা কমিটিতে সুবরণ চাকমাকে সভাপতি, জয় চাকমাকে সাধারণ সম্পাদক ও সুমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সবশেষে খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকেশ চাকমা নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪