রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টের আওতায় জিংক সমৃদ্ধ ধানের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু। এসময় বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তা পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ ও ব্রিধান৭৪-এর ভূমিকা তুলে ধরেন। ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ার পাশাপাশি এ সংক্রান্ত স্বাস্থ্য বার্তাগুলো পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।