ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ১৭ ঘণ্টা পর স্কুল নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার শান্তি, কর্মসংস্থান ও স্থিতিশীলতাই এখন মানুষের প্রধান চাওয়া: প্রধানমন্ত্রী শিবগঞ্জে ৫৯ বিজিবি’র জোড়া আঘাত: ট্রাকভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা! বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩ দীঘিনালায় পিসিপির যৌথ কাউন্সিল: নতুন নেতৃত্ব পেল কলেজ ও থানা কমিটি যাদুকাটা নদীতে বালু লুট: ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে অস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি আটক

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 3 শেয়ার

মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি

 

​ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন থেকে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতুকে (৩২) অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশীর বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব হোসেন সেতু পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে পরিচিত। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেতু ২০১৫ সালের ৪ অক্টোবর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। দীর্ঘ সময় ধরে সে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী পরিচয়ে ঈশ্বরদী ইপিজেডসহ আশপাশের এলাকায় অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি-বেসরকারি অফিস ও জমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪