ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। পঞ্চগড়ে বিদ্যালয়ের ২৪ দোকান অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ দুর্গম সাজেক পাহাড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত মায়ের অসুস্থতার খবরে ঢাকা থেকে ফেরার পথে সন্তানের মৃত্যু নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • 9 শেয়ার

মোঃ আব্দুর রব, নিজস্ব প্রতিবেদক, সিলেট

 

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে স্বাগত অনুষ্ঠানে উপস্থিত সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের দেখে কিছুটা অবাক হয়ে প্রধানমন্ত্রী তাদের দ্রুত জাতীয় সংসদে যোগ দেওয়ার নির্দেশ দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।’ এরপর বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানসংলগ্ন সড়কে বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান চা-শ্রমিকেরা। এ সময় সিলেট নগরীর আরও তিনটি স্থানে বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের ভিড় দেখা যায়, যাদের হাত নেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছার জবাব দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪