সংসদ নাই আজকে? সংসদে যান’: বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
মোঃ আব্দুর রব, নিজস্ব প্রতিবেদক, সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার (১৭ জুন) সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে স্বাগত অনুষ্ঠানে উপস্থিত সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের দেখে কিছুটা অবাক হয়ে প্রধানমন্ত্রী তাদের দ্রুত জাতীয় সংসদে যোগ দেওয়ার নির্দেশ দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, 'সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।' এরপর বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানসংলগ্ন সড়কে বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান চা-শ্রমিকেরা। এ সময় সিলেট নগরীর আরও তিনটি স্থানে বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষের ভিড় দেখা যায়, যাদের হাত নেড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছার জবাব দেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

