ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। পঞ্চগড়ে বিদ্যালয়ের ২৪ দোকান অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ দুর্গম সাজেক পাহাড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত মায়ের অসুস্থতার খবরে ঢাকা থেকে ফেরার পথে সন্তানের মৃত্যু নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 7 শেয়ার

রূপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি

 

​রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ ও পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাঘাইহাট সেনা জোন। ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনায় বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিন লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই মহতী উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪