বাঘাইছড়িতে সেনাবাহিনীর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৬

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরুরূপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি   ​রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ ও পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাঘাইহাট সেনা জোন। ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনায় বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিন লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই মহতী উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।