ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত: চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল এসপির ছবি ও নাম ব্যবহার করে প্রতারণা: ধরা পড়লো ‘ডিজিটাল প্রতারক’ অন্তর! একান্নবর্তী পরিবারের বিদায়, যান্ত্রিকতার গহ্বরে আমাদের সামাজিক শেকড় চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৪টি স্বর্ণের বার ও টুকরাসহ পাচারকারী আটক টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার গুম-অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিবির-এর কথিত কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ -ঃজরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ- ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক

বিপদে ধানের শীষে আশ্রয় নিলেও তারা এখন বড় গলায় কথা বলে– মীর শাহে আলম

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ৩, ২০২৫
  • 106 শেয়ার

মো: মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

 

‘বগুড়া-২ (শিবগঞ্জ): পীরবে জনতার ঢল—মীর শাহে আলমের আগমনে উচ্ছ্বাসে মুখর হাজার হাজার মানুষ’

০৩ নভেম্বর ২০২৫, সোমবার:
হেমন্তের শেষ বিকেল। পীরব কলেজ মাঠে ভিড় জমে হাজার হাজার মানুষের। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লা থেকে দল বেঁধে কর্মী-সমর্থকরা এসেছেন কর্মী সভায় অংশ নিতে। মাঠজুড়ে স্লোগান- ‘বাংলাদেশ বাঁচাতে ধানের শীষ চাই, তারেক রহমানকে প্রধানমন্ত্রী চাই।’
কর্মী সভায় মীর শাহে আলমের আগমনের খবর ছড়িয়ে পড়তেই মাঠে জনস্রোত আরও বেড়ে যায়। বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম।
সভাপতিত্ব করেন পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন।
সভায় মীর শাহে আলম বলেন,
প্রতিটি ইউনিয়নের কর্মীসভায়
এই গণজোয়ারই প্রমাণ করে, ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করতে শিবগঞ্জবাসী প্রস্তুত। এসময় তিনি আরো বলেন, ভোটাধিকার ও ইসলাম রক্ষায় ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী জেল খেটেছে, হাজার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন তবুও হাসিনার সাথে আপোষ করেননি।
জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন, শুধু মাত্র ভোটের জন্য ইসলাম বিসর্জন দিতে তাদের বুক কাঁপে না। একসময় ধানের শীষের ছায়াতলে আশ্রয় নিলেও তারা এখন বড় গলায় কথা বলে। ধর্ম নিয়ে যারা ধোঁকাবাজি করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় ইসলামের খেদমত করে গেছেন যোগ করেন তিনি।
কর্মী সভায় ইউনিয়নের হাজী সাহেবগণ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষ মঞ্চে অতিথির সাথে উপস্হিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪