আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার;
নাটোরে ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন, রবিবার সকাল ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী চৌধুরী মোঃ আলীউর রহমান (সাব্বির)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
এছাড়াও উক্ত আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ ও মামলা-মোকাদ্দমা স্থানীয়ভাবে, অল্প সময়ে এবং নামমাত্র খরচে নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা ও হয়রানি ছাড়াই সঠিক বিচার পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।