ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গার গৌরব: প্রথম বিজিবি অফিসার হিসেবে কমিশন পেলেন বেগমপুরের রাকিবুল ইসলাম রাজশাহী তানোর চোর চক্র সদস্য আটক অনলাইন জগত: আস্থার সংকট বনাম অফুরন্ত সম্ভাবনা বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জকিগঞ্জের সেবামুখী প্রশাসনের প্রতীক ইউএনও মাসুদুর রহমানের বদলি সেতু নির্মাণকাজে ভোগান্তি, শুকনো নদীতে নৌকা নির্ভর যাতায়াত। জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় ব্যবসায়ী গ্রেফতার দুই

ঝালকাঠির রাজাপুরে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ কল করে বাঁচলেন জমির মালিক

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 6 শেয়ার

জামাল উদ্দিন | নিজস্ব প্রতিবেদক

 

​ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫) নিরাপত্তা চেয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত শনিবার (১৩ জুন) দুপুরে নিজের কেনা জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু করলে বাগরি এলাকার বাসিন্দা আনোয়ার মৃধা, আরিফ মৃধা, মুরাদ মৃধা ও মজিবর সরদারসহ বেশ কয়েকজন বাধা প্রদান করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী ইব্রাহিম খলিলের অভিযোগ, তিনি বৈধভাবে জমিটি ক্রয় করে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজের জমি থেকে বেশ কয়েক ফুট জায়গা ছেড়ে দেওয়া সত্ত্বেও অভিযুক্তরা তার জমির অংশ দখলের চেষ্টা করছেন। ইব্রাহিম খলিল আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত আনোয়ার মৃধা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিএনপির প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ঘটনার পর তার বড় মেয়েকে মুঠোফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগী দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যা বর্তমানে চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। রাজাপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪