বিপদে ধানের শীষে আশ্রয় নিলেও তারা এখন বড় গলায় কথা বলে– মীর শাহে আলম
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: নভেম্বর ৩, ২০২৫
মো: মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া
'বগুড়া-২ (শিবগঞ্জ): পীরবে জনতার ঢল—মীর শাহে আলমের আগমনে উচ্ছ্বাসে মুখর হাজার হাজার মানুষ'
০৩ নভেম্বর ২০২৫, সোমবার:
হেমন্তের শেষ বিকেল। পীরব কলেজ মাঠে ভিড় জমে হাজার হাজার মানুষের। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লা থেকে দল বেঁধে কর্মী-সমর্থকরা এসেছেন কর্মী সভায় অংশ নিতে। মাঠজুড়ে স্লোগান- 'বাংলাদেশ বাঁচাতে ধানের শীষ চাই, তারেক রহমানকে প্রধানমন্ত্রী চাই।'
কর্মী সভায় মীর শাহে আলমের আগমনের খবর ছড়িয়ে পড়তেই মাঠে জনস্রোত আরও বেড়ে যায়। বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম।
সভাপতিত্ব করেন পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন।
সভায় মীর শাহে আলম বলেন,
প্রতিটি ইউনিয়নের কর্মীসভায়
এই গণজোয়ারই প্রমাণ করে, ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত করতে শিবগঞ্জবাসী প্রস্তুত। এসময় তিনি আরো বলেন, ভোটাধিকার ও ইসলাম রক্ষায় ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী জেল খেটেছে, হাজার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন তবুও হাসিনার সাথে আপোষ করেননি।
জামায়াতের সমালোচনা করে তিনি আরো বলেন, শুধু মাত্র ভোটের জন্য ইসলাম বিসর্জন দিতে তাদের বুক কাঁপে না। একসময় ধানের শীষের ছায়াতলে আশ্রয় নিলেও তারা এখন বড় গলায় কথা বলে। ধর্ম নিয়ে যারা ধোঁকাবাজি করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় ইসলামের খেদমত করে গেছেন যোগ করেন তিনি।
কর্মী সভায় ইউনিয়নের হাজী সাহেবগণ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষ মঞ্চে অতিথির সাথে উপস্হিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

