October 7, 2026, 7:48 pm
শিরোনাম:
বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ঝিনাইদহ সদর হাসপাতালে নারী সাংবাদিকের ওপর হা’ম’লার অভিযোগ, সিসি ফুটেজ প্রকাশের দাবি হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, ধ্বংসের মুখে যুবসমাজ: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রিজ আছে সংযোগ সড়ক নেই: ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা আইনের দ্বারে লাশ, ক্ষোভে ফুটছে ঝিনাইদহ: থানায় মামলা না নেওয়ায় রাজপথে স্বজনদের অগ্নিগর্ভ প্রতিরোধ নওপাড়ায় চায়ের আড্ডায় ইলিয়াস আহমেদ স্বপন, জমে উঠল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

Reporter Name

 

রিমন হোসেন

বাংলাদেশ বিমানবন্দরগুলোতে প্রবাসীদের অব্যাহত ভোগান্তি ও হয়রানি অবিলম্বে বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের দাবি মানা না হলে অচিরেই ‘রেমিট্যান্স শাটডাউন’ বা রেমিট্যান্স প্রেরণে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির নেতারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অথচ দেশে আসা মাত্রই বিমানবন্দরে বিভিন্ন স্তরে প্রবাসীরা চরম ভোগান্তি, দীর্ঘসূত্রিতা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন। প্রবাসীদের এই অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’-এর ব্যানার ও আয়োজনে যুক্ত নেতৃবৃন্দ এবং সদস্যরা অবিলম্বে বিমানবন্দরগুলোতে সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শন এবং হয়রানিমূলক সব ধরনের প্রক্রিয়া বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।

সম্প্রতি মেজর আখতারুজ্জামান এয়ারপোর্টের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গ্রেফতার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এমনকি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে বাধ্যবাধকতামূলক ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা সতর্ক করেন।



ফেসবুকে আমরা