October 7, 2026, 7:49 pm
শিরোনাম:
বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ঝিনাইদহ সদর হাসপাতালে নারী সাংবাদিকের ওপর হা’ম’লার অভিযোগ, সিসি ফুটেজ প্রকাশের দাবি হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, ধ্বংসের মুখে যুবসমাজ: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রিজ আছে সংযোগ সড়ক নেই: ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা আইনের দ্বারে লাশ, ক্ষোভে ফুটছে ঝিনাইদহ: থানায় মামলা না নেওয়ায় রাজপথে স্বজনদের অগ্নিগর্ভ প্রতিরোধ নওপাড়ায় চায়ের আড্ডায় ইলিয়াস আহমেদ স্বপন, জমে উঠল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত।

Reporter Name

মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “দীর্ঘ জীবনের নতুন ভাবনা”। প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই প্রবীণদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

 

বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের শারীরিক সক্ষমতা কমে এলেও তার অভিজ্ঞতা ও সামাজিক অবদান কমে যায় না। বরং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজকে আরও সমৃদ্ধ করা সম্ভব। প্রবীণদের একাকিত্ব দূর করতে পরিবার ও সমাজের সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আন্তর্জাতিক প্রবীণ দিবসের তাৎপর্য ও প্রবীণদের কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।



ফেসবুকে আমরা