October 7, 2026, 7:13 pm
শিরোনাম:
বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ঝিনাইদহ সদর হাসপাতালে নারী সাংবাদিকের ওপর হা’ম’লার অভিযোগ, সিসি ফুটেজ প্রকাশের দাবি হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, ধ্বংসের মুখে যুবসমাজ: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রিজ আছে সংযোগ সড়ক নেই: ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা আইনের দ্বারে লাশ, ক্ষোভে ফুটছে ঝিনাইদহ: থানায় মামলা না নেওয়ায় রাজপথে স্বজনদের অগ্নিগর্ভ প্রতিরোধ নওপাড়ায় চায়ের আড্ডায় ইলিয়াস আহমেদ স্বপন, জমে উঠল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, ধ্বংসের মুখে যুবসমাজ: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

Reporter Name

​
ইব্রাহিম মিয়া
ঝিনাইদহ, হরিনাকুন্ডু প্রতিনিধি :

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের নারায়ণ কান্দি মালিথা পাড়ায় প্রকাশ্যে মাদক সেবনের ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। সম্প্রতি এলাকায় কতিপয় যুবকের প্রকাশ্যে মাদক গ্রহণের ভিডিও দৃশ্য ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে তীব্র সমালোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
​স্থানীয়দের সূত্রে জানা যায়, নারায়ণ কান্দি মালিথা পাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে কতিপয় উঠতি বয়সী যুবক প্রকাশ্যেই মাদকের আড্ডায় মেতে উঠছে। সম্প্রতি ধারণকৃত ভিডিও চিত্রে স্থানীয় চিহ্নিত কয়েকজন যুবককে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং কিশোর ও যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
​এলাকাবাসীর দাবি, প্রকাশ্যে এভাবে মাদক সেবন ও বিকিকিনির কারণে চুরি, ছিনতাইসহ নানা অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। সময়মতো এদের বিরুদ্ধে প্রতিরোধ না গড়লে এলাকার উদীয়মান তরুণ প্রজন্ম চরম বিপদের মুখে পড়বে।
​এ অবস্থায় নারায়ণ কান্দি মালিথা পাড়াসহ তাহেরহুদা ইউনিয়নের সর্বত্র মাদকের প্রভাব নির্মূল করতে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ঝিনাইদহ জেলা প্রশাসন ও হরিণাকুণ্ডু থানা পুলিশের কঠোর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।



ফেসবুকে আমরা