September 29, 2026, 3:10 pm
শিরোনাম:
মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় ঝিনাইদহ সদর হাসপাতালে খেলনা পিস্তল নিয়ে যুবকের তাণ্ডব, আতঙ্কের পর গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা নওগাঁর র্কীতিপুর কাদিমপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন গ্রেপ্তা গাজীপুর জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত ০৩জন অপহরণকারী আটক ও অপহৃত ভিকটিম এর ছিনিয়ে নেয়া আইফোন উদ্ধার কেশবপুরে পদ্মবিলের ধান রক্ষায় পাটা অপসারণ, ৪ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ রংপুরে ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক, জাল কাগজপত্র জব্দ বিকাশ-নগদে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের পর্দা উন্মোচন: বাগেরহাটে পুলিশের জালে ৫ প্রতারক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” নেত্রকোনায় ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভিযোগ কালীগঞ্জে পাঁচ কোটি টাকা নিয়ে নলতা ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তারা উধাও
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’

Reporter Name

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

 

‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র ‘ছৈলার চরে’ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছৈলার চরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ছৈলার চরকে কেবল সাধারণ পর্যটনকেন্দ্র নয়, বরং একটি ‘সাংস্কৃতিক ভিলেজ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটিকে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত পর্যটন স্পট হিসেবে উন্নত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে এবং জেলার সার্বিক পর্যটন খাতের ব্যাপক প্রসার ঘটবে।”

 

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক।

 

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জেলার পর্যটন কেন্দ্রগুলোকে সাজানো গেলে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এ জন্য দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও আধুনিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।

এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা