মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।
জনৈক মোঃ ইসলাম উদ্দিন (৩১), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-আমেনা খাতুন, সাং-চরশ্রীরামপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, এ/পি-মাওনা চৌরাস্তা জনৈক শামসুল হক সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর; শ্রীপুর থানায় এসে জানান যে, তার শ্যালক মোঃ শুভ মিয়া (১৯), পিতা-মোঃ জসিম উদ্দিন, সাং-আমোদপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ গত ০৫-০৯-২০২৬খ্রি. সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকা থেকে নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি নং-৩৮৭, তারিখ: ০৬-০৯-২০২৬খ্রি. রুজু হয়।
অতঃপর পুলিশ সুপার, গাজীপুর এর নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকস আভিযানিক দল গত ০৯-০৯-২০২৬খ্রি বিকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা পুলিশ এর সহযোগিতায় গফরগাঁও পৌরসভাস্থ পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে ভিকটিম মোঃ শুভ মিয়া (১৯) কে উদ্ধার করে। জানা যায়, অপহরণকারীরা বাদীর নিকট মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সময় 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছিল। এ সংক্রান্তে ভিকটিম এর ভগ্নিপতি মোঃ ইসলাম উদ্দিন তার শ্যালক মোঃ শুভ মিয়া (১৯) এর অপহরণ এবং মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়ার বিষয়ে মাহাদী কাশিম রিজভী রিকিশী (২৩), পিতা-মোঃ উজ্জল হোসেন, সাং-১৪২/১ শিলাশী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ’কে এজাহার নামীয় এবং আরও ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী হিসেবে উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে শ্রীপুর থানার মামলা নং-২৫, তাং-১১-০৯-২০২৬খ্রি. ধারা-৩২৩/৩৪৩/৩৬৫/৩৮৪/৩৮৫/৩২৮/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এর এসআই মোঃ আবুল হাসান হাওলাদার এর ওপর অর্পন করা হয়।
মামলাটি রুজু হবার পর পুলিশ সুপার, গাজীপুর এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এর একটি চৌকস আভিযানিক দল মামলাটির ভিকটিম মোঃ শুভ মিয়া (১৯)’কে জিজ্ঞাসাবাদ করে তার তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম মোঃ শুভ মিয়া (১৯)’কে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় জড়িত আসামী ০১। মোঃ মামুন মিয়া (৩২), পিতা-আব্দুস সালাম, মাতা-সুফিয়া খাতুন, সাং-চরআলগী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, ০২। মোঃ ফাহিম (২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-শাহনাজ পারভীন, সাং-সফিউদ্দিন রোড, আউচপাড়া, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর এবং ০৩। মোঃ বেলায়েত হোসেন (২৫), পিতা-মোঃ মাকসুদ মিয়া, সাং-খাঘুগিয়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, এ/পি-বিসমিল্লাল হোটেল আজমপুর কাঁচাবাজার, থানা-উত্তরা পূর্ব, ডিএমপি, ঢাকাদেরকে অদ্য ২৯-০৯-২০২৬ খ্রি. ভোরের দিকে ঢাকা মহানগরী, গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আভিযানিক দলটি ভিকটিম মোঃ শুভ মিয়া (19) এর নিকট থেকে ছিনিয়ে নেয়া Iphone-12 Pro Max, মূল্য অনুমানিক ৬৫,০০০ (পয়ষট্টি হাজার) টাকা উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।