September 29, 2026, 3:57 pm
শিরোনাম:
মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় ঝিনাইদহ সদর হাসপাতালে খেলনা পিস্তল নিয়ে যুবকের তাণ্ডব, আতঙ্কের পর গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা নওগাঁর র্কীতিপুর কাদিমপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন গ্রেপ্তা গাজীপুর জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত ০৩জন অপহরণকারী আটক ও অপহৃত ভিকটিম এর ছিনিয়ে নেয়া আইফোন উদ্ধার কেশবপুরে পদ্মবিলের ধান রক্ষায় পাটা অপসারণ, ৪ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ রংপুরে ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক, জাল কাগজপত্র জব্দ বিকাশ-নগদে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের পর্দা উন্মোচন: বাগেরহাটে পুলিশের জালে ৫ প্রতারক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” নেত্রকোনায় ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভিযোগ কালীগঞ্জে পাঁচ কোটি টাকা নিয়ে নলতা ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তারা উধাও
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কেশবপুরে পদ্মবিলের ধান রক্ষায় পাটা অপসারণ, ৪ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ

Reporter Name

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে জলাবদ্ধতার কারণে সাড়ে ৫৫০ থেকে ৬০০ বিঘা জমির ধান পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। পদ্মবিল ও মার্সিনা বিলের মধ্যবর্তী সংযোগস্থলে দুটি পাটা বাঁধ ও জাল দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

কৃষকের ফসল রক্ষায় বিষয়টি নজরে আসার পর কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পদ্মবিল ও মার্সিনা বিলের সংযোগস্থলে স্থাপিত দুটি পাটা বাঁধ অপসারণ করা হয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে এবং বিস্তীর্ণ এলাকার ধানের ফসলি জমি জলমগ্ন হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায়।

এদিকে একই অভিযানে পদ্মবিল ও মার্সিনা বিলের প্রায় আটটি স্পট থেকে আনুমানিক ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয়দের ভাষ্য, খালে-বিলে অবৈধ জাল ও পাটা বাঁধ ব্যবহারের কারণে একদিকে যেমন মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে কৃষকদের ফসল ক্ষতির আশঙ্কায় পড়তে হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া এবং নিষিদ্ধ জাল ব্যবহার আইনবিরোধী। কৃষি জমি ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এএসআই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা মো. আলী হোসেন, দলনেতা তালিব হোসাইন, আনসার কমান্ডার মো. ইয়াসিন আলী, দলনেতা শেখ রাজিকুল ইসলাম ও মো. আমানত আলী গাজী।

অভিযানের ফলে একদিকে যেমন পদ্মবিলের বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল অপসারণের মাধ্যমে বিলের স্বাভাবিক পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা