September 28, 2026, 5:50 pm
শিরোনাম:
চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার নওগাঁ মহাদেবপুর নাটশাল ফুটবল মাঠে সমতলের আদিবাসীদের ৩১তম কারাম উৎসব অনুষ্ঠিত  নওগাঁ বাসশ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের জের ১১ টি উপজেলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ  নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ। শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক এর মায়ের জানাযা সম্পন্ন  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঝিনাইদহের উদ্যোগে আলোচনা সভা: সচেতনতায় জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার আহ্বান বুড়িমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত  লাভের আশায় নীলফামারীতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা সাঁথিয়া সরকারি কলেজে ৬টি দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার মুছারকুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. আবুল কাসেম (২৩), আনজুমানপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে মো. নয়ন মনি (২০) এবং একই গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. তারেক মিয়া (২০)।

 

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি জানায়, রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের পূর্ব পাশে বেড়ির নিচে এবং হাফছড়া ঘেরের পশ্চিম পাশে বাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার দিক থেকে তিন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

 

টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের বহন করা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিন কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

 

৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।



ফেসবুকে আমরা