বেলাবোতে মহিলা পরিষদের উদ্যোগে নারী-পুরুষের মতবিনিময় সভা
শাহিনুর আক্তার
(নরসিংদী) প্রতিনিধি :
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে সকল শ্রেণি-পেশার নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি বকুলা বেগম। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, অর্থ সম্পাদক পারভীন আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এছাড়া সমাজসেবক ও শিক্ষানুরাগী শামসুল রহমান কাজল, বটেরশ্বর হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. ফারুক, সমাজসেবক আব্দুলা ফারুক, নার্স আসমা, দর্জি সীমা আক্তার ও কৃষক নারী শিল্পী বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় মোট ৪৭ জন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, অর্থ সম্পাদক পারভীন আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, দর্জি সীমা আক্তার, কৃষক নারী শিল্পী বেগম, সমাজসেবক ও শিক্ষানুরাগী শামসুল রহমান কাজল, বটেরশ্বর হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. ফারুক ও সমাজসেবক আব্দুলা ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূর করতে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ প্রয়োজন। শুধু নারীদের নিয়ে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়; পুরুষদেরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ, যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন, নারীশিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।