September 28, 2026, 6:32 pm
শিরোনাম:
আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের ভবিষ্যৎ বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক – হুরে জান্নাত  মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার নওগাঁ মহাদেবপুর নাটশাল ফুটবল মাঠে সমতলের আদিবাসীদের ৩১তম কারাম উৎসব অনুষ্ঠিত  নওগাঁ বাসশ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের জের ১১ টি উপজেলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ  নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ। শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক এর মায়ের জানাযা সম্পন্ন  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঝিনাইদহের উদ্যোগে আলোচনা সভা: সচেতনতায় জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার আহ্বান
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বুড়িমারী মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত 

Reporter Name

আব্দুস সামাদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।

 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছেন, হতাহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

 

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার চারজন নিহত ও সাতজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতকটি ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে পরিবারের সদস্যদের হাতে লাশ দেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা