September 28, 2026, 6:32 pm
শিরোনাম:
আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের ভবিষ্যৎ বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক – হুরে জান্নাত  মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার নওগাঁ মহাদেবপুর নাটশাল ফুটবল মাঠে সমতলের আদিবাসীদের ৩১তম কারাম উৎসব অনুষ্ঠিত  নওগাঁ বাসশ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকদের সংঘর্ষের জের ১১ টি উপজেলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ  নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ। শহীদ জিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক এর মায়ের জানাযা সম্পন্ন  বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঝিনাইদহের উদ্যোগে আলোচনা সভা: সচেতনতায় জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ার আহ্বান
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাঁথিয়া সরকারি কলেজে ৬টি দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

Reporter Name

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

 

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের মৌলিক ও অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাঁথিয়া সরকারি কলেজ শাখা।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. একরামুল ইসলামের কার্যালয়ে গিয়ে ছাত্রশিবিরের সাঁথিয়া সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুত বিভিন্ন মৌলিক ও অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবি জানানো হয়।

 

দাবিগুলোর মধ্যে রয়েছে—১.ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন স্থাপন, ২.কমন রুম সংস্কার,৩. বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ৪.পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী ওয়াশরুম নিশ্চিত করা, ৫.শ্রেণিকক্ষের প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা এবং ৬.ফ্যান-লাইট মেরামত ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা।

 

স্মারকলিপি গ্রহণকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল ইসলাম শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস দেন।

 

এ সময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মোমিন মুক্তি,সিনিয়র প্রভাষক কামরুজ্জামান বকুল,মাসুমবিল্লাহসহ ছাত্রশিবিরের কলেজ শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য সাধারণছাত্ররা উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা