September 24, 2026, 3:28 pm
শিরোনাম:
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক টেকনাফের হ্নীলায় শান্তি-সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎

Reporter Name

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ

‎নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে একটি পরিবারের বিরোধের সৃষ্টি হয়েছে। এতে একটি ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাড়িটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলপুর গ্রামের প্রবাসী সুমি বেগম তাঁর ক্রয়কৃত জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। অভিযোগ উঠেছে, প্রতিবেশী মাহবুব ও মোজাম্মেল ওই মাটির বাড়ির একেবারে ঘেঁষে পানির নালা (ড্রেন) নির্মাণ করে সেখানে পানি প্রবাহিত করছেন।

‎ভুক্তভোগী পরিবারের দাবি, মাটির ঘরের দেয়াল ও ভিতের পাশ দিয়ে নিয়মিত পানি প্রবাহিত হওয়ায় ঘরের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে। এতে বাড়িটির ভিত্তি দুর্বল হয়ে পড়ার পাশাপাশি দেয়ালে ফাটল দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়িটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

‎ভুক্তভোগী সুমি বেগম বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। এই সুযোগে মাহবুব ও মোজাম্মেল আমাদের মাটির ঘরের পাশ দিয়ে পানির নালা তৈরি করেছেন। পানি জমে ঘরের মাটির ভিত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িটি ভেঙে পড়লে আমরা গৃহহীন হয়ে পড়ব। এছাড়া বাঁশের বেড়া দিয়ে আমাদের ও প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ক্রয়কৃত অন্য একটি জমির ওপর দিয়েও জোরপূর্বক পানির পাইপ বসানো হয়েছে। এতে আমরা নানা সমস্যার মধ্যে পড়েছি। বাধা দিতে গেলে ভয়ভীতি দেখানো হয়। আমি প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করছি।”

‎তিলেকপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য কয়েক দফা বৈঠক করা হয়েছে। মোজাম্মেলসহ সংশ্লিষ্টরা বৈঠকে সমাধানে সম্মত হলেও পরে মোবাইল ফোনে তারা ওই সমাধানে রাজি নন বলে জানান।

‎অভিযোগের বিষয়ে মাহবুব ও মোজাম্মেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

‎‎এদিকে, বসতবাড়ির এত কাছে পানির নালা নির্মাণের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঝুঁকিপূর্ণ বাড়িটি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

‎এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা