September 24, 2026, 3:30 pm
শিরোনাম:
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক টেকনাফের হ্নীলায় শান্তি-সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি :

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ এম কাদের জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার , যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল, আমলাব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, নারানপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি লাল মিয়া, বাজনা বই ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ছাত্র-জনতার রক্তের অভ্যুত্থানের মুখে বিতাড়িত ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ভূঁইয়াড়ি দিয়ে বলেন, বেলাবোর মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী শক্তির অপতৎপরতা রুখে দেওয়া হবে।”

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা