September 25, 2026, 4:09 pm
শিরোনাম:
বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার

Reporter Name

মোস্তফা মিয়া নরসিংদী

 

নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজে থাকা একটি মুরগির ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার (৬০) মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। পুলিশ জানিয়েছে, তিনি নরসিংদী শহরের নিরালা আবাসিক হোটেলের মালিক।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের লাইব্রেরি পট্টির ওই মদের দোকানে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

এ ঘটনায় রাব্বীর মা মিনু বেগম বাদী হয়ে ২১ সেপ্টেম্বর রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় জাহাঙ্গীর সরকার, তার ছেলে জাহিদ সরকার এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।

১০ লিটার মদ চাওয়ার অভিযোগ-

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে—ঘটনার আগে জাহাঙ্গীর সরকার ওই দোকানে গিয়ে ১০ লিটার মদ বিনামূল্যে দাবি করেন। দোকানের কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোরপূর্বক মদ নিয়ে চলে যান।

পরে একই দিন তার ছেলে জাহিদ সরকার সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে তানভীরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে শনাক্ত, গ্রেপ্তার সহযোগীও-

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযান শুরু করে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাহিদ সরকারের এক সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর প্রধান আসামি জাহিদ সরকারসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মানববন্ধনের পর হোটেলে ভাঙচুর-

এদিকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর নরসিংদী পৌরসভা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনটি মিছিলে রূপ নেয়। একপর্যায়ে জাহাঙ্গীর সরকার পরিচালিত নিরালা আবাসিক হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিদগ্ধ তানভীর আহমেদ রাব্বী বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা