সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন উদ্যোক্তা ও প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সোহেল।
বিশিষ্ট উদ্যোক্তা ও শিল্প-বাণিজ্য ক্যাটাগরিতে তাকে এ পদে মনোনয়ন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়।
গিয়ে জানা যায়, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল নেত্রকোনার কৃতী সন্তান। পেশাগত জীবনে তিনি ‘ইনসাইট এন্ড এক্সটেরিয়র’, ‘ইনসাইট স্কেচ লিমিটেড’ ও ‘নেক্সাস সিস্টেমস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর। এর আগে মেহেদী হাসান সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামোর অন্যতম সিন্ডিকেটে শিল্প-বাণিজ্য ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তার মনোনয়নকে ঘিরে স্থানীয় শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, উদ্যোক্তা হিসেবে তার পেশাগত অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমের উন্নয়নে অবদান রাখবে।
০১৩২০৫৪৮৬৫১