September 24, 2026, 8:58 pm
শিরোনাম:
ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত। সৌদি আরবের বিয়াদে বাতা আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।  পাহাড়পুর আদর্শ কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত  ‎ নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার  বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার  কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহের আমেনা খাতুন কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত।

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

ঝিনাইদহ জেলার নারিকেলবাড়ীয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য আমেনা খাতুন কলেজে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক, সচিব মর্যাদা) জনাব মো: রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই জাতির মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং আধুনিক ও মেধাভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাণ্ডারি হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এবং ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ (পান্নু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জনাব মো: জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি

জনাব মো: আকতারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি

জনাব মো: সাজেদুর রহমান পপ্পু, সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি

জনাব মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আমেনা খাতুন কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ ও ফলাফলের প্রশংসা করেন এবং নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই কলেজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আমেনা খাতুন কলেজের প্রভাষক আল মামুন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও বাস্তবায়নে মূল দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান। তিনি উপস্থিত সকল অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীবৃন্দকে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।



ফেসবুকে আমরা