September 24, 2026, 3:30 pm
শিরোনাম:
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক টেকনাফের হ্নীলায় শান্তি-সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

আবুল হাশেম চুুয়াডাঙ্গা জেলা বিশেষ প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১:০০ টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতেই কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর প্রধান অতিথি একে একে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি নারীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নবনির্মিত ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’ (Women Welfare Support Cell) এর শুভ উদ্বোধন করেন। এর পরপরই তিনি স্থানীয় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, যুবসমাজের জন্য ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন এবং নিজে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি কার্পাসডাঙ্গার ঐতিহাসিক কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন।

এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর তিনি মূল মতবিনিময় সভায় অংশ নেন। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম। এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বর), এলাকার আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা