September 24, 2026, 2:32 pm
শিরোনাম:
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক টেকনাফের হ্নীলায় শান্তি-সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Reporter Name

রিপন রায়,খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

 

বটিয়াঘাটা উপজেলায় একমাত্র নারী বীরমুক্তিযোদ্ধা শান্তি লতা গঙ্গা(৭৫) ও বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ গাইন (৭৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান পূর্বক শেষ বিদায় জানানো হয়েছে। গতকালই তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জানা গেছে,

বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ গাইন উপজেলার জলমা ইউনিয়নের দাউনিয়াফাঁদ গ্রামে বসবাস করতেন এবং তিনি খুলনা দক্ষিণাঞ্চল সাবেক পোস্ট মাস্টার জেনারেল পদে কাজ করেছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।হরেন্দ্রনাথ গাইন মুজিবনগর সরকারের সময় দায়িত্ব পালন করছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধের সময় চুকনগরে শহীদ হওয়া অভিনাস গাইনের মেজ ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে দুপুরে ছয়ঘরিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা প্রহ্লাদ টিকাদার,বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন কবিরাজ,বীরমুক্তিযোদ্ধা শিবপদ রায়, মনোরঞ্জন রায়, শৈলেন্দ্রনাথ টিকাদার, পংকোজ মিস্ত্রী, সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সমীরণ গোলদার, সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সমাজসেবক প্রাণ গোপাল বৈরাগী, ক্ষিতিশ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক প্রদীপ হীরা, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে, একই দিনে বটিয়াঘাটা উপজেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা এলাকার শান্তিলতা গঙ্গা (৭৫) নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনিও মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারি মুক্তিযোদ্ধা গেজেটে নারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তিলতা গঙ্গাকেও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বয়ারভাঙ্গা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

একই দিনে বটিয়াঘাটার দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুকে আমরা