September 26, 2026, 3:08 pm
শিরোনাম:
জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দীঘিনালা বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ৩ বাসে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারালেন যাত্রীরা বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আওরাবুনিয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী: কারাবরণ ও স্বজন হারানোর ত্যাগেই তৃণমূলের আস্থা

Reporter Name

কাঠালিয়া সংবাদদাতা

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে নতুন এক উদ্দীপনা ও জাগরণ দেখা দিয়েছে। আসন্ন এই নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর রাজনৈতিক ও সামাজিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন ত্যাগী, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সবুজ বেপারী।

 

মোঃ সবুজ বেপারী বর্তমানে কাঠালিয়া থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে তাঁকে বারবার কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।

 

এক মর্মান্তিক স্মৃতিকথা তুলে ধরে স্থানীয়রা জানান, ২০১৪ সালে রাজনৈতিক ময়দানে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকার কারণে প্রতিপক্ষ তাঁর বাড়িতে ভয়াবহ হামলা চালায়। সেই হামলার তীব্র আতঙ্ক ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে কিছুদিন পরেই তাঁর বাবা মৃত্যুবরণ করেন। পিতৃহারা হওয়ার মতো অপূরণীয় ক্ষতি এবং অব্যাহত রাজনৈতিক জুলুম-নির্যাতন সত্ত্বেও তিনি কখনও নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

 

রাজনৈতিক অঙ্গনে সততা ও নিবেদিতপ্রাণ ভূমিকার কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে যেমন আস্থাভাজন, তেমনি এলাকাবাসীর কাছে একজন ‘মানবতার ফেরিওয়ালা’। করোনাকালীন সময় থেকে শুরু করে প্রতিটি দুর্যোগ-মহামারিতে এবং স্থানীয় দুস্থ-অসহায় মানুষের বিপদে তিনি সবার আগে পাশে এসে দাঁড়িয়েছেন। অবহেলিত মানুষ ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রাখা এবং সামর্থ্য অনুযায়ী সহায়তা করাকে তিনি নিজের ঈমানী ও নৈতিক দায়িত্ব মনে করেন।

 

স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, “৬নং আওরাবুনিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ভয়হীন সমাজ গঠন এবং মানুষের অধিকার আদায়ে মোঃ সবুজ বেপারীর মতো ত্যাগী, রাজপথের পরীক্ষিত ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে তাঁর অদম্য লড়াই তৃণমূলের সাধারণ মানুষকে তাঁর প্রতি একাত্ম করেছে।”

 

নির্বাচনী প্রত্যাশা ব্যক্ত করে মোঃ সবুজ বেপারী বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, বরং জুলুমের শিকার এবং অবহেলিত-মেহনতি মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে রাজনীতি করি। রাজপথের সংগ্রাম ও স্বজন হারানোর বেদনা আমাকে আরও শক্ত করেছে। আওরাবুনিয়ার সর্বস্তরের জনগণই আমার প্রকৃত শক্তি ও প্রেরণা। আসন্ন নির্বাচনে আমি সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। সুযোগ পেলে আওরাবুনিয়াকে একটি আধুনিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও নিরাপদ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

 

তৃণমূল পর্যায়ে শক্তিশালী গণসংযোগ, পারিবারিক আত্মত্যাগ এবং ব্যাপক সামাজিক গ্রহণযোগ্যতার কারণে ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ সবুজ বেপারীকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয় সাধারণ মানুষের মাঝে এক অভূতপূর্ব সাড়া ও গণজোয়ারের সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা