September 26, 2026, 12:29 pm
শিরোনাম:
বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের শরিফুলের মালয়েশিয়ায় মাটি ধসে প্রাণ গেল ঝিনাইদহের মোবারকগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর করুণ মৃত্যু নওগাঁর নিয়ামতপুরে মিলাদও মাহফিলে যোগ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে নাহিদ নামে এক শিশুর মৃত্যু  ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃ/ত্যু ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মাহমুদ টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান। 

Reporter Name

মো. আরফান আলী :

 

মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় এবং ক্যাবিনেটর নির্দেশনা মোতাবেক প্রতি শনিবার স্ব স্ব দপ্তরে আশেপাশের এলাকায় পরিছন্নতা অভিযান চালানোর দিক-নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।

২৬ সেপ্টেম্বর শনিবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরী না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশী জন-প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিত ভাবে পীরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও জন-সমাগমস্থলের, রেলওয়ে ষ্টেশন আশপাশে যাতে অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের পীরগঞ্জ পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রবানী সরদার নেতৃত্ব ডেঙ্গু ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারী বিভিন্ন দফতরে, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মইনুল হক, পৌর প্রধান সহকারী কর্মকর্তা নূর মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ী-ঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশী কোথাও যেন পানি জমে মশার প্রজনন-স্থল তৈরী না হয়, সে দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা