September 26, 2026, 3:08 pm
শিরোনাম:
জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দীঘিনালা বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ৩ বাসে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারালেন যাত্রীরা বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

Reporter Name

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন একটি চানাচুর কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ করায় স্থানীয় একটি পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করার অভিযোগ উঠেছে কারখানার মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় শামসেদ তাবেরী ‘দুই বোন চানাচুর’ নামে একটি কারখানা স্থাপন করেছেন। কারখানাটি থেকে প্রতিদিন কালো ধোঁয়া বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কারখানার ধোঁয়া বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা হবিবর রহমান ও তার দুই ছেলে আব্দুল হাকিম ও আনারুল ইসলাম।

এর চার দিন পর, ২০ সেপ্টেম্বর কারখানার মালিক শামসেদ তাবেরী বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় হবিবর রহমান ও তার দুই ছেলে আব্দুল হাকিম এবং আনারুল ইসলামকে আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাসিমা বেগম বলেন, অবৈধভাবে এলাকায় ‘দুই বোন চানাচুর’ কারখানা গড়ে তোলা হয়েছে। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এখন কারখানার মালিক ওই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন বলে শুনেছেন।

আরেক বাসিন্দা নিজামউদ্দীন বলেন, কারখানার ধোঁয়া বন্ধের জন্য গ্রামের সবাই মালিককে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তিনি কারও কথা না শুনে নিজের মতো করে কারখানা পরিচালনা করে আসছেন। এখন একটি পরিবারকে হয়রানি করতে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মামলার আসামি হবিবর রহমান ও তার ছেলে আনারুল ইসলাম বলেন, তাদের বাড়ির পাশে কারখানাটি স্থাপন করা হয়েছে। কারখানার সব ধোঁয়া তাদের বাড়িসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গত ১৬ সেপ্টেম্বর সকালে ধোঁয়া বন্ধের জন্য শামসেদ তাবেরীকে অনুরোধ করেন তারা। এ সময় শামসেদ তাবেরী ও তার পরিবারের সদস্যরা তাদের গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তারা। পরে তারা নিজ বাড়িতে চলে যান।

তাদের দাবি, কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

কারখানার বৈধতার বিষয়ে জানতে চাইলে মালিক শামসেদ তাবেরী বলেন, কারখানাটির শুধু ট্রেড লাইসেন্স রয়েছে, সেটিও সালন্দর ইউনিয়নের। ওই লাইসেন্স দিয়েই কারখানা পরিচালনা করছেন। এ ছাড়া বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কাগজপত্র নেই বলে তিনি জানান।

মামলার বিষয়ে শামসেদ তাবেরী বলেন, হবিবর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের বাড়িতে এসে মারধর করেছেন। এ কারণে তিনি মামলা করেছেন।

চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোভা আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ‘দুই বোন চানাচুর’ নামে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। একটি চানাচুর কারখানা পরিচালনার জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঠাকুরগাঁও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহমুদুল কবির বলেন, সরকারের অনুমতি ছাড়া কেউ চানাচুর কারখানা পরিচালনা করতে পারবেন না। কেউ অনুমোদনহীনভাবে কারখানা পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা