September 26, 2026, 2:15 pm
শিরোনাম:
জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দীঘিনালা বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ৩ বাসে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারালেন যাত্রীরা বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

Reporter Name

মোঃ নয়ন মিয়া দিনাজপুর,জেলা প্রতিনিধি:

 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকোট বিহারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

 

এ সময় তারা সীতাকোট বিহারের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অক্ষুণ্ন রেখে সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীতাকোট বিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এ স্থাপনাটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যথাযথ সংরক্ষণ, সংস্কার এবং আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে এটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।

 

পরিদর্শন শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সীতাকোট বিহারের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং এর প্রত্ন-পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুকে আমরা