September 26, 2026, 3:08 pm
শিরোনাম:
জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দীঘিনালা বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ৩ বাসে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারালেন যাত্রীরা বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পীরগঞ্জ পৌরসভার ডেঙ্গু ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান।  নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন,জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৭২৩ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন। টানা দুই দিনের ঝটিকা অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই সার জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে সার নিয়ে অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে পর পর দুই দিনে দুটি বড় অভিযান পরিচালিত হয়।

 

জীবননগর শহরের দত্তনগর সড়কে অবস্থিত ‘শান্তনা এন্টারপ্রাইজ’ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালায় প্রশাসন। দোকানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই সরকারি ডিএপি সার অবৈধভাবে মজুত করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে দোকান মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল হাসাদাহ বাজারের ‘তৌফিক এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় দোকান মালিক আব্দুল খালেকের উপস্থিতিতে দোকান থেকে ৩২০ বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে ওই সময় প্রতিষ্ঠানটির তিনটি দোকান সিলগালা করে দেওয়া হয়।

 

অভিযানের বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, লাইসেন্স ছাড়া ও সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে সার মজুত করার অপরাধে ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও আব্দুল খালেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন,

“কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের তৈরি করা কৃত্রিম সংকট রোধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুত, পরিবহন কিংবা বিক্রি করলে তার বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জীবননগর উপজেলার সাধারণ কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা। তাদের মতে, ভরা মৌসুমে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দাম আদায় করে আসছিল।

 

প্রশাসনের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সার সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে এবং কৃষকরা নির্ধারিত মূল্যে সহজে সার পাবেন।



ফেসবুকে আমরা