September 24, 2026, 3:12 pm
শিরোনাম:
কার্পাসডাঙ্গা কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা,অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান! নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবাহান নামে এক বৃদ্ধের মৃত্যু  নরসিংদী বেলাবোতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া : সুশাসন ও পরিবর্তনের ডাক টেকনাফের হ্নীলায় শান্তি-সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন,প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার বটিয়াঘাটায় দুইজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি নওগাঁয় বসতবাড়ির পাশ দিয়ে পানির নালা নির্মাণ, ধসের আশঙ্কা ‎
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দিন-রাত কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

Reporter Name

হাবিব(বগুড়া জেলা) প্রতিনিধি:

 

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতা উপভোগ করতে কিংবা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি; এসেছি এ দেশের সাধারণ মানুষের ভাগ্য বদল করতে এবং তাদের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে।”

সভায় তিনি সরকারের নীতি, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পরিকল্পনা এবং বগুড়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন প্রতিমন্ত্রী। তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নারী শিক্ষার অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।

দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা।

তিনি বলেন, রাষ্ট্রীয় অপচয় বন্ধে ব্যয়সংকোচন এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও অটোমেশনের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সততা ও দক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সরকারি দপ্তরে কাজের ধীরগতি দূর করে জনগণের সেবা দ্রুত নিশ্চিত করতে হবে। আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সঠিক নীতি গ্রহণের মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। অতিরিক্ত নোট ছাপানোর পরিবর্তে সম্পদ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে সমুদ্রের লবণাক্ত পানি শোধন করে ব্যবহারযোগ্য পানি সরবরাহের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

বগুড়াকে ‘ইকোনমিক হাব’ করার পরিকল্পনা

বগুড়ার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মো. আব্দুল বারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াকে একটি মডেল জেলা ও ‘ইকোনমিক হাব’ হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করা হবে।

তিনি বলেন, বগুড়া সিটি করপোরেশনের গেজেট হয়েছে। আজিজুল হক কলেজের মানোন্নয়ন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউসহ নতুন সেবা চালু, বিমানবন্দর চালুর জন্য রানওয়ে সম্প্রসারণ এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জমি অধিগ্রহণের অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সব ডিসিপ্লিন সমন্বিত একটি ইউনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বগুড়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন ও গতিশীল মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সভায় বগুড়া জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা