September 21, 2026, 9:20 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে শৈলকুপা থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন আনন্দের অংশ। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।”

সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিরা পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্প্রীতির আবহ বজায় রাখতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু এবং সদস্যসচিব আলামিন হোসাইনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সনাতন ধর্মাবলম্বী সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা বলয় জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, নৈশকালীন নিরাপত্তা বৃদ্ধি এবং ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত সুগম করতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ প্রশাসনের এ সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



ফেসবুকে আমরা