September 22, 2026, 7:15 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা 

Reporter Name

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গল কামনা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, সহসভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাবেক অর্থ সম্পাদক খোকন সেন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন বিশ্বাস, দেওয়ানপুর এস কে সেন অ্যান্ড কলেজের সহকারী অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার চৌধুরী, শিবু প্রসাদ ভট্টাচার্য, সুজন দে, মন্দিরের পৌরোহিত্যকারী প্রণব চক্রবর্তী, মিলন কান্তি বৈদ্য, রত্না বিশ্বাস, শ্যামল তালুকদার, সুধীর সেন, বিপ্লব মহাজন, দোলন মহাজনসহ মন্দির পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা লিটন মহাজন লিটুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁর অসুস্থতার সময়ে রক্তদানসহ বিভিন্নভাবে সহযোগিতার জন্য যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রার্থনা অনুষ্ঠানে লিটন মহাজন লিটুর দ্রুত আরোগ্য, রোগমুক্তি ও সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত সবাই লিটন মহাজন লিটুর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য আশীর্বাদ ও মঙ্গল প্রার্থনা করেন।



ফেসবুকে আমরা