September 22, 2026, 5:02 pm
শিরোনাম:
নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ বাহ্যিক পোশাকে নয়, অন্তরের সততা ও মানবপ্রেমেই প্রকৃত মুক্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন

Reporter Name

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন বর্মন।

বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সভাপতি মনোরঞ্জন সিং এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহঃসভাপতি মোঃ নাজিমুল ইসলাম লাল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ভূল্লী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির বিষয় তুলে ধরেন তারা। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪০০ থেকে ৪৫০ জন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা তিনি শুনেছেন। তিনি তাঁর বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সামনে শারদীয় দুর্গোৎসব অনেক আনন্দের মধ্য দিয়ে পালন করব, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটি ছোট্ট জিনিস চাই—আপনারা মনোবল ভাঙবেন না।’

মির্জা ফয়সল আমিন আরও বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এর পর আপনারা অনেক ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তখন আমি আপনাদের সাহস দেওয়ার চেষ্টা করেছি। আমার বাসা যে এলাকায়, সেই জায়গার নাম কালিবাড়ি। ছোটবেলায় দেখতাম, আমার বাসার সামনে একটি জবা ফুলের গাছ ছিল। আপনাদের সম্প্রদায়ের অনেকেই সেখান থেকে ফুল নিয়ে পূজা করতেন। তেমনি আপনাদের বাড়ির তুলসী পাতার রস খেয়ে আমার জ্বর ভালো হয়েছে।’

তিনি বলেন, ‘আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।’ আগামী ২৯ অক্টোবরের প্রসঙ্গ তুলে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘যদি আমি আপনাদের হয়ে থাকি, তাহলে আগামী ২৯-১০-২০২৬ তারিখে প্রমাণ করে দেখাবেন।’

পরে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘সোনার ও স্বপ্নের বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানান এবং উপস্থিত সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানান।



ফেসবুকে আমরা