September 23, 2026, 7:08 pm
শিরোনাম:
সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত । বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা

Reporter Name

সুবর্ণ বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টাকালে সামারুল ইসলাম (বাবু) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সামারুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার শামসুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী মেয়েটি উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত সামারুল ইসলাম তাকে উত্যক্ত ও অনুসরণ করত। ঘটনার দিন ওই ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সামারুল ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর ডাক-চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

উপস্থিত জনতা তৎক্ষণাৎ তৎপর হয়ে গাড়িটির গতিরোধ করে স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ধাওয়া খেয়ে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও মূল অভিযুক্ত সামারুল ইসলাম বাবু জনতার হাতে ধরা পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তাকে ঘটনাস্থলেই গণধোলাই (উত্তম মাধ্যম) দিয়ে একটি কক্ষে আটকে রেখে থানায় খবর দেয়।

সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সামারুলকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।



ফেসবুকে আমরা