September 23, 2026, 7:54 pm
শিরোনাম:
সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত । বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি

Reporter Name

রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রাম রানীপুকুর বাজার থেকে শ্রীকোল প্রাথমিক বিদ্যালয়গামী সড়কে নিম্নমানের উপকরণ ও অনিয়মের মাধ্যমে সংস্কারকাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হঠাৎ বৃষ্টির পর সড়কের বিভিন্ন স্থানে কাদাপানি ময়লা ও আর্দ্রতা থাকা অবস্থায়ই সেখানে পিচ বা বিটুমিন ছিটিয়ে সংস্কারকাজ করা হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে কাজ চলাকালে এমন দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

সরজমিনে যেয়ে দেখা যায়, সড়কের ভেজা ও কাদা ময়লাযুক্ত অংশের ওপর বিটুমিনজাতীয় উপকরণ ছিটিয়ে কাজ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে কাজ করা হলে সংস্কারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যায় এবং অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক সংস্কারকাজের গুণগত মান ও নির্ধারিত কারিগরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। তাদের দাবি, কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়রা আরও বলেন, সরকারি অর্থে বাস্তবায়নাধীন সড়ক সংস্কারকাজে গুণগত মান নিশ্চিত করা জরুরি। কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন ঝারু দিয়ে পরিষ্কার করার পড়ে হাঠাৎ করে বৃষ্টি হচ্ছে তার কারণে হালকা ময়লা দেখা যাচ্ছে এটা সমস্যা হবে না। স্থানীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।



ফেসবুকে আমরা