মোঃ শাকিল মাহমুদ প্রতিনিধ:
৬ নং মানকোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান
আসন্ন ৬ নং মানকোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এলাকার পরিচিত মুখ হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান।
এলাকার মানুষের পাশে থেকে জনসেবা করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।
হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, কোনো ধরনের বৈষম্য না করে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় ইতোমধ্যে আলোচনা শুরু