September 21, 2026, 8:33 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর কিংবদন্তি সংবাদপত্র এজেন্ট জাকের আলী  

Reporter Name

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

 

নওগাঁ শহরের সরকারি খাদ্য বিভাগের (এলএসডি) গোডাউনের পেছনে মন্ডল পাড়ার স্থানীয় বাসিন্দা প্রায় ৭৫ বছর বয়সের সংবাদপত্র এজেন্ট জাকের আলী ভাই। পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দীর্ঘ ৬দশক তিনি সংবাদপত্র শিল্পের সাথে জড়িত। সেই সমায়ের বরেণ্য সংবাদপত্র এজেন্ট আব্দুল জলিলের কাছে তার হাতেখড়ি।

আস্তে আস্তে নিজের এজেন্সি চালানো। সেই শুরু আজও টিকে থাকা অবিরতভাবে … তাকে এই জগতে টিকে থাকতে শুরুর দিকে নওগাঁর বরেণ্য কিংবদন্তি ঐতিহাসিক ও সাংবাদিক খান সাহেব মোহাম্মদ আফজাল দিকনির্দেশনাসহ নানা সহযোগিতার হাত প্রসারিত করেছেন।

এই জগতে ৬দশকের পরিক্রমায় উনি বর্তমানে নওগাঁ শহরের কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ঠিক যেনো তিনি এ-যুগের সংবাদপত্র শিল্পের একজন সার্থক রানার।

বর্তমানের নেট দুনিয়ায় সংবাদপত্র শিল্পের এখন মন্দা বা দুর্দিন তবুও এই পেশায় নিঠার সাথে দ্বায়িত্ব পালন করে চলেছেন আমাদের সবার প্রিয় জাকের ভাই। উনার ভাষ্যমডে একসময় ১শতাধিকের মতো বাংলা ও ইংরেজি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকার জেলা এজেন্সি ছিলেন তিনি।

জাতীয় পত্রিকার পাশাপাশি ভারতীয় বাংলা ম্যাগাজিনসহ (দেশ, সানন্দা, আনন্দবাজারসহ নানা পত্রিকা) আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার এজেন্সি ছিল তার। কালের বিবর্তনে পাঠক কমে যাওয়ায় অনেক এজেন্সি আর চালাননা এখন তিনি।

নওগাঁ ব্রীজের মোড় পুরাতন ঔষধ পট্টি থেকে শুরু করে ব্রীজের মোড় খান কনফেকশনারির সামনে টিনের ঢোক, ব্রীজ মোড় (ফুজি কালার স্টুডিও) পৌর মার্কেটের দোতলার বারান্দার মেঝে, নওগাঁ গাঁজা সমবায় সমিতির বারান্দাসহ সম্মুখভাগের খোলা আঙিনাসহ বর্তমানে গাঁজা সমবায় সমিতির সংলগ্ন সামনের মার্কেট ও নওগাঁ নওজোয়ান মাঠের বিপরীত পাশের মেইন রোডের পূর্ব পাশের ফুটপাতে বসে এখনো ফজরের নামাজ শেষে ভোর থেকে বেলা ১০/১১ টা পর্যন্ত তার সংবাদপত্র এজেন্সির কাজ (সংবাদপত্র শ্রমিক) হকারদের মাঝে সংবাদপত্র বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

উনি নিজে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন নওগাঁ এটিম মাঠ সংলগ্ন ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায়। সাংসারিক দৈন্যতায় পড়াশোনা বেশিদূর করতে পারেননি তিনি তবে সেসময় সংসারের হাল ধরেছিলেন এই পেশায় এবং নিজের পড়াশোনা চালিয়ে যাবার কষ্টকে বুকে ধারণ করে নিজের ২ছেলেকে শিক্ষিত করেছেন। এখন তার এক সন্তান ডাক্তার ও এক সন্তান স্বাস্থ্য বিভাগে চাকুরী করেন।

তার অত্যন্ত মানবিক ও সহজ সরল জীবন নওগাঁবাসীকে করেছে মুগ্ধ। আত্মীয় স্বজনসহ প্রতিবেশীদের বিপদে আপদে তিনি পাশে থাকবার চেষ্টা করেন সর্বদা।

এই কারণে সবাই তাকে খুব ভালোবাসেন। এভাবেই যেনো জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালো মানুষটিকে সবাই ভালোবাসাসহ শ্রদ্ধা ও স্নেহের বন্ধনে আগলে রাখবেন সবাই এই কামনা করি।

কিছু মানুষ পৃথিবীতে আসে আবার চলেও যায়! কিছুই করে বা রেখে যায় না তেমন তারা। এরপরও জনপদের গণমানুষের অনেকটা হৃদয় ক্যানভাস জুড়ে জায়গা করে নেয় বহুকাল থেকে অনন্তকাল…

তাদের নেই হয়তো সমাজে বলবার মতো কোন তেমন পরিচয়।

হয়তো তারা রঙের মানুষ। ঢঙের মানুষ। সঙের মানুষ। বিনোদনের মানুষ বা তুচ্ছ কোন সাধারণ মানুষ অথবা পাগল কিংবা স্রেফ সহজ-সরল কোন মুখাবয়ব।

তবুও তারা তাদের কোন না কোন বিশেষত্বের কারণে এখনো আমাদের মস্তিষ্কের চিলেকোঠায় ঠাঁই নেয় এখন যখন তখন…

এরপরও সবল মানুষের ভীড়ে এইসব দুর্বল মানুষের গল্প বা স্মৃতি হারিয়ে যায় প্রতিনিয়ত…সুস্থ ও দীর্ঘায়ু হও। খুব ভালো থেকো প্রিয় ভূমিপুত্র ।



ফেসবুকে আমরা