September 26, 2026, 5:06 pm
শিরোনাম:
ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা! জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা দীঘিনালা বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহাসংঘদান ও মধু পূর্ণিমা উদযাপন ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ৩ বাসে দুর্ধর্ষ ডাকাতি, সর্বস্ব হারালেন যাত্রীরা বগুড়ায় নকশাবহির্ভূত ভবনের লাগাম টানতে উদ্যোগ, চিহ্নিত ১৩০ বহুতল দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলার সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলাবে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪, তিন মাসের কারাদণ্ড:

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং স্থানীয় এলাকায় মাদকের বিস্তার রোধ করা।

অভিযান চলাকালে ওই তিনটি এলাকায় বিভিন্ন অভিযোগে মোট চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হয়। আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, মাদক যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা