September 26, 2026, 6:00 pm
শিরোনাম:
মেরুদণ্ড সোজা করে কাজ করুন’ বলায় পুরস্কারের বদলে বহিষ্কার: ছাত্রদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত। নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয়,সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামীলীগের ১১ নেতাকর্মী আটক  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা! জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ, দুটি দোকান সিলগালা ঠাকুরগাঁওয়ে চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন বাঘা থানার এসআই সিফাত রেজা!

Reporter Name

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

 

সাহস ও বীরত্বপূর্ণ অবদান, সেবায় অনন্য নজির স্থাপন এবং গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-২০২৫’ অর্জন করেছেন রাজশাহীর বাঘা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) সিফাত রেজা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে এই পদক প্রদান করেন।

 

জানা গেছে, ২০২৫ সালের ০১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের মূল্যায়নের ভিত্তিতে সাহসী ভূমিকা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়। এটি একজন পুলিশ সদস্যের চাকরি জীবনের অন্যতম সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ অর্জন।

 

নিজের এই বড় প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে এসআই সিফাত রেজা বলেন, “পুরস্কার বা স্বীকৃতি কাজের আগ্রহ ও অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন আমার চাকরি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যাত্রায় যারা আমার পাশে ছিলেন, ছায়ার মতো সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। দেশ ও জনগণের কল্যাণে যেন আরও নিষ্ঠার সাথে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”



ফেসবুকে আমরা