September 21, 2026, 10:06 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হাজার বছরের ইতিহাসের নীরব সাক্ষী উছমানপুরের গায়েবি মসজিদ। 

Reporter Name

ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুরে প্রাচীন রহস্যের ছোঁয়া নিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসখ্যাত ‘গায়েবি মসজিদ’। এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে মসজিদটির নির্মাণকাল অজানা থাকলেও এটি প্রায় হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হয়। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি কেবল এক উপাসনালয়ই নয়, বরং আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় সংহতির এক অনন্য অংশ।

তাজপুর-বালুগঞ্জ রোডের পাশে অবস্থিত এই প্রাচীন রহস্যময় স্থাপনাটি স্থানীয়দের কাছে ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত। মসজিদের সঠিক নির্মাণকাজ ও নির্মাতার পরিচয় জানা না থাকলেও এটি আবিষ্কারের অলৌকিক কাহিনী লোকমুখে বেশ প্রচলিত। প্রচলিত আছে, এক সময় মসজিদটি টিলা ও জঙ্গলের আড়ালে হারিয়ে যায়। পরবর্তীতে বাড়ি তৈরি করতে গিয়ে জঙ্গল ও টিলা কেটে মসজিদটি পুনরুদ্ধার করা হয়। টিলা কাটতে গিয়ে হঠাৎ কোদালের আঘাতে একটি পাকা স্থাপনার অংশ বেরিয়ে আসলে স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে খনন কাজ চালিয়ে অবশেষে পাওয়া স্থাপনাটি মসজিদ বলে চিহ্নিত করা হয়।

স্থানীয়দের বিশ্বাস, এই অলৌকিক আবিষ্কারই এলাকাটিতে নতুন বসতির দিকনির্দেশনা দিয়েছিল। কালক্রমে সৈয়দ ওসমান বাগদাদী (র.)-এর নামানুসারে গ্রামটির নামকরণ করা হয় ‘উসমানপুর’। শত শত বছরের প্রাকৃতিক ক্ষয়-ক্ষতির পরও এর দেওয়ালে জেগে আছে প্রাচীন সভ্যতার স্পর্শ।

মসজিদের স্থাপত্যশৈলী বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ৩২ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের এক চতুর্ভুজ আকৃতির কাঠামো। তবে ওপরের দিকে উঠতে গিয়ে দেওয়ালগুলো ক্রমান্বয়ে গোল হয়ে গম্বুজের সঙ্গে মিশে গেছে। মসজিদে দুটি জানালা এবং পূর্ব দিকে একটি বিশাল প্রধান প্রবেশদ্বারের পাশাপাশি দুপাশে আরও দুটি ছোট প্রবেশদ্বার রয়েছে। একসঙ্গে প্রায় ৫০ জন মুসল্লি সালাত আদায় করতে পারা এই মসজিদটির দেওয়াল ও ছাদে প্রাচীন আমলের নান্দনিক কারুকাজ এখনো বহমান রয়েছে। ঐতিহ্য আর রহস্যের এই মেলবন্ধন দেখতে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসেন।



ফেসবুকে আমরা